কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আজ ১৪ অক্টোবর শনিবার বিকেল ৫টায় কৈখালী বাজার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন মাঠে আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ নজরুল ইসলাম ফোরকান তালুকদার
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রুস্তুম আলী খান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইদ্রীস আলম গাজী, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, মোঃ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তালুকদার, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, রাজাপুর উপজেলা সেচ্চাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন মৃধাসহ আরো অনেকে।
সভা শেষে অসুস্থদের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরন করা হয়।










