জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ ১৭ আগস্ট বুধবার বিকালে আওরাবুনিয়া ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস ছোবাহান হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিমল সমাদ্দার, গোলাম মোস্তফা সেলিম, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক রমনি কির্ত্তনীয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম সানু জমাদ্দার,
এ সময় বক্তব্য দেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সাইফুল রহমান নকিব পরাগ, সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ মো. তরিকুল ইসলাম রানা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. এইচ এম আল মামুন, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিপক হালদার।
অনুষ্ঠান সার্বিক তত্ত¡াবধায়ন ও সহযোগিতায় ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ও তার পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।











