কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হেতালবুনিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার হেতালবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড হেতালবুনিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম খান এর সভাপতিত্বে সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জায়দুল আলম খানসহ অতিথিরা জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, জেলা পরিষদ সদস্য এস এম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল গাজী, মোঃ পায়েল সরদার প্রমূখ ।










