কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনর্চাজ মোঃ শহীদুল ইসলামের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে কাঠালিয়া থানার সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা, যে কোন প্রয়োজনে বা তথ্যের জন্য আমার যেকোন প্রকার সহযোগীতা দরকার আমি আইন মোতাবেক দেয়ার চেষ্টা করব।
এ সময় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেনর রিপন, ওসি তদন্ত এইচ এম শাহীন আলম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ, সমাজ কল্যান সম্পাদক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, প্রচার সম্পাদক মোঃ মাছুৃম বিল্লাহ, সিনিয়ার সদস্য মাওলানা মোঃ আব্দুল হালিম, মাওলানা খায়রুল আমিন ছগির, মোঃ সরোয়ার হোসেন, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মহসিন, শাকিল উপস্থিত ছিলেন ।










