কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুর্নীতি বিরোধী শফথ বাক্য পাঠ করেন কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোসাঃ সেলিনা পাপড়ী। পরে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ইদ্রিস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাঃ ছালমা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।











