কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের বাইপাস মোড় সংলগ্ন চিশতিয়া দরবার পরিচালনা কমিটি গঠন ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ১২ নভেম্বর শনিবার বিকাল ৩টায় দরবারের সভাকক্ষে আধ্যাতিক সাধক ও কবি মোঃ শাহজামান চিশতির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা, আল আমিন বাকলাই, কবি আলমগীর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, প্রভাষক, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ মোঃ খাইরুল আলম খোকন, পূবালী ব্যাংক লিঃ বরিশাল শাখা সিনিয়র অফিসার মনিরুল ইসলাম মোঃ রাজু , সাংবাদিক মোঃ মাসউদুল আলম, আলমগীর শরীফ, রহিম রেজা, এইচ এম নাসির উদ্দিন আকাশ, আসাদুজ্জামান সোহাগ, মাছুম বিল্লাহ জুয়েল, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম হাওলাদার, ইউপি সদস্য মোঃ নকিরুল ইসলাম, মাওলানা মোঃ রেদাউন উল্লাহ, মাওলানা মোঃ আঃ রাজ্জাক, মোঃ হাবিবুর রহমান চিশতী প্রমূখ।
সহকারী শিক্ষক মোঃ তাওহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চিশতিয়া দরবার শরীফের প্রধান খাদেম মোঃ মেহেদী হোসেন উজ্জ্বল চিশতি।
সভাশেষে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।










