কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হলেন প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু বিমল কুমার সমাদ্দার।
ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আলহাজ¦ সরদার মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লা পনির এর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য ৩১ জানুয়ারী ২০২৩ ইং তারিখ কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দুই-তৃতীয়াংশ নেতাদের সমর্থনে সহ-সভাপতি বিমল কুমার সমাদ্দার কে ভারপ্রাপ্ত সভাপতি করে একটি রেজুলেশন জেলা কমিটি বরাবরে প্রেরণ করা হলে, জেলা কমিটি এ অনুমোদন দেয়।
অনুমোদনের পত্র কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির বরাবরে জেলা কমিটি প্রেরণ করেন।










