কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের স্মরণে আলেচানা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭ ফেব্রæয়ারী বিকালে উপজেলা অডিটরিয়ামে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ জলিল, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর কান্সিউলর বাবু তরুন কুমার কর্মকার, জেলা যুবলীগের আহবায়ক জি এস জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু।
এ সময় অন্যদের মধ্যে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ার্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, মরহুম হাবিবুর রহমান উজির সিকদারের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদারসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান। পরে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।











