কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন বাবু বিমল চন্দ্র সমাদ্দার। আজ সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সদস্যদের নিয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মাহমুদ সেলিম এর প্রস্তাব ও ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজের সমর্থনে সর্বসম্মতিক্রমে বাবু বিমল চন্দ্র সমদ্দারকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে রেজুলেশন করা হয়। পরে অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হবে।
বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঠালিয়া সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, আইন বিষক সম্পদক ফাতিমা খানম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, সহ দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম গাজীসহ অন্যান্য সদস্য ও সংহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাবু বিমল চন্দ্র সমদ্দার কাঠালিয়া সরকারি কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সনামধন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা পূজা উপদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার পিতা রাজেন্দ্র নাথ সমাদ্দার কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার এর মৃত্যু বরণ করায় পদটি শুন্য হয়।










