কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান খান, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, মোঃ সেলিম তালুকদার, মোঃ সামছুল আলম ও সংরক্ষিত নারী সদস্য মোসাঃ শাহানাজ পারভীন।
পরে সচিবের পক্ষে মোঃ মাহমুদ হোসেন রিপন ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ কোটি ১৬ লক্ষ ৯৩ হাজার ৫ শত ২০ টাকা আয় ও ১ কোটি ১৬ লক্ষ ৬৪ হাজার ৪ শত ২০ টাকা ব্যায় ও ২৯ হাজার ১ শত টাকা উদ্বৃত দেখিয়ে বাজেট ঘোষনা করেন।
পরে সভাপতির বক্তব্য বলেন, বাজেট সভায় শৌলজালিয়া ইউনিয়নকে ডিজিটাল, স্মার্ট বাংলাদেশের গড়ার ধারাবাহিতায় গ্রাম হবে শহর করার ভিশন বাস্তবায়ন করার লক্ষে এগিয়ে যেতে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের চলমাম ট্রেনের যাত্রি হয়ে এগিয়ে যেতে উপস্থিত সকলে সহযোগিতা কামনা করেন।










