কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিন কৈখালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার বান্দাঘাটা বাজারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, জেলা পরিষদ সদস্য এস এম ফয়জুল আলম ফিরোজ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মেহেদী হাসান মিতু পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রেজাউল করিম সাদ্দাম, আওয়ামী লীগ নেতা কামাল-ই-আজম, মোঃ মাইদুল ইসলাম লিটন, প্রমূখ ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফ হাওলাদারের সভাপতিত্বে শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন। সম্মেলনে ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তব্য ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মহসিন।
সম্মেলন শেষে উপস্থিতিদের সমর্থনে আব্দুল ছত্তার তালুকদারকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারন সম্পাদক করা হয়েছে।










