কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়ায় ৩৫২২ পিচ ইয়াবাসহ এক পরিবারের তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১.৩০ মিনিটের সময় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামে কাঠালিয়া থানা পুলিশ একটি বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এদেরকে আটক করেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মৃত আঃ বারেক হাওলাদারের ঘরে অভিয়ান চালিয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানার শয়নকক্ষে থেকে ৩৫২২ পিচ ইয়াবা উদ্ধার করেন।
শৌলজালিয়া ইউনিয়ন ৫নং বিটের অফিসার এসআই, কে.এম রিয়াজ রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন, এসআই লাইজু সুলতানা, এসআই মোঃ সেলিম রেজা, এসআই মাহমুদুল হাসান মিল্টন, এএসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই মোঃ সজল খানসহ পুলিশের একটি দল।
অভিযান শেষে মূলহোতা তরিকুল ইসলাম সজল (৩০), মাতাঃ রাজিয়া সুলতানা(৫৫), বোন মনি আক্তার(২১), ২ বছর বয়সী যমজ শিশসহ তরিকুল ইসলামের স্ত্রী তন্নি আক্তার(২৭)কে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, কাঠালিয়া উপজেলায় ইতোমধ্যে পুলিশের বেশ কয়েকটি অভিযানে ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী এবং গাঁজা চাষীদের গ্রেফতার করা হয়েছে।










