কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ কর্তৃক উপজেলা সমাজকল্যাণ কমিটির বরাদ্দকৃত হতদরিদ্রদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ ৯ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করেন। অনুষ্ঠানে ১১ জন হতদরিদ্র নারী-পুরুষকে এ অনুদানের চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল হালিম, মোঃ মাসউদুল আলম, মোঃ শহীদুল আলম, এইচ এম নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কমকর্তা এস এম দেলোয়ার হোসেন ।










