কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ঘোষের হাট গ্রামে স্বামীর মারধরের পর স্ত্রী ফিরোজা বেগম (২৭) আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ স্বামী বাশার হাওলাদারকে গ্রেফতার করেছে।
আজ ১৩ জুন মঙ্গলবার সকালে কাঠালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী বাশার ফিরোজাকে মারধর করে। পরে অভিমান করে ফিরোজা ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং বাশারকে গ্রেফতার করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, স্বামীর মারধরে স্ত্রী ফিরোজা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করায় স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।










