কাঠালিয়া প্রতিনিধিঃ
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলাা ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ ১৩ মার্চ রবিবার দুপুরে উপজেলা অডিটরিয়মে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষকের হাতে এ ল্যাপটপ তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল, মোঃ সোলায়মান হোসেন প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, অধ্যাপক আব্দুল হালিম, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলরুবা পারভীন, প্রধান শিক্ষক আঃ ছালাম, নিউটন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান পলাশ প্রমূখ। উপজেলা শিক্ষা অফিসা এর আয়োজন করেন।










