কাঠালিয়া প্রতিনিধিঃ
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের তালতলা বাজার সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা বনকর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ বশিরুল আলম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোঃ ফজলুল হক মৃধা, ছালে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মোঃ শাহজাহান জমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।











