কাঠালিয়া প্রতিনিধিঃ
২৭ মে বিএনপি-জামাতের ষড়যন্ত ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা যুবলীগ শান্তি সমাবেশ করেছে।
আজ ২৭ মে শনিবার সকাল ১০টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম ফায়েজুল আলম ফিরোজ সিদ্দিকীর নেতৃত্বে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বিমল চন্দ্র সমাদ্দার।
সমাবেশে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে কাঠালিয়া যুবলীগ। সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করেই ঘরে ফিরবে যুবলীগ। সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে প্রতিরোধে মাঠে আছে কাঠালিয়ার যুবলীগ।
সমাবেশে উপজেলা যুবলীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।










