কাঠালিয়া প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
আজ ১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, গার্লস ইন স্কাউটস সদস্য, ও স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।











