কাঠালিয়া প্রতিনিধিঃ ‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির সহযোগীতায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে কাঠালিয়া উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
সভায় বন্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, কাঠালিয়া অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল প্রমূখ।
এ সময় মাদক বিরোধী বিভিন্ন লিফটে বিতরণ করেন পুলিশের একটি দল। সভাশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রæপ ওয়ার্কের মাধ্যমে সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ইমামরা অংশগ্রহণ করেন।










