কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আজ ২০ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় ফুটবল দল ব্রাজিল সমর্থকরা একটি পতাকা র্যালি বের করেছে।
তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে ব্রাজিলের ৬০ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে। এতে ফুটবল প্রেমিদের মাঝে বিশ্বকাপ নিয়ে আগ্রহ বাড়িয়ে তুলেছে। তাদের শ্লোগান ছিল বাকি আর মাত্র একদিন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থক আজিম সিকদার বলেন, ব্রাজিল এ বছর বিশ্বকাপ জিতবে। আমি ব্রাজিল সমর্থকদের খেলা দেখার জন্য আমার দোকানে ৬০ ইঞ্চি টিভি স্থাপন করেছি এবং খেলা শেষে সমর্থকদের জন্য খেচুরির ব্যবস্থা করবো। তিনি আরও বলেন বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নিবে তখন আমরাও আমাদের দেশের পতাকা নিয়ে শোভাযাত্রা বের করবো। মানুষকে সেই ধরণের প্রেরণা দেয়ার জন্য এই শোভাযাত্রার আয়োজন।













