কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৯ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মামলা দায়ের।
০৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে গত ০৪ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সুজন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলায় এজাহার ভুক্ত নেতাকর্মীরা হলেন, কাঠালিয়া উপজেলা বিএনপি’র একাংশের অংশের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, অন্য অংশের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল সিকদার, উপজেলা যুবদলের একাংশের সভাপতি মোঃ কিশোর মাহমুদ, চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি’র একাংশের সভাপতি আলী হায়দার মিয়া, আমুয়া ইউনিয়ন বিএনপি’র একাংশের সভাপতি মোঃ জাকির হোসেন গোলদার, আমুয়া ইউনিয়ন যুবদল একাংশের সভাপতি মোঃ পলাশ গোলদার, বিএনপি নেতা শহীদুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান বলেন, “আমাদের শান্তিপূর্ন মিছিলে জামাত-বিএনপি নেতাকর্মীরা এই ককটেল হামলা চালায়, “আমরা এর প্রতিবাদ করছি এবং দ্রæত হামলা কারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র একাংশের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার জানান, “এটি সম্পুর্ন মিথ্যা মামলা, সাধারণ মানুষ ও প্রশাসন সকলেই জানে সাজানো এবং হয়রানি মূলক মামলা, এ ধরণের মামলা দিয়ে বিএনপি’র আন্দোলন ধমিয়ে রাখা যাবে না”।
উপজেলা বিএনপি’র একাংশের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন বলেন, তারা নিজেরা নিজেরা মিথ্যা নাটক সাজিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।
এ বিষয়ে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সুজন বাদী হয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ০৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের একটি মিছিলে বাস স্ট্যান্ড সংলগ্ন পুরাতন সিনেমা হলের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের ৬ কর্মী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতরা হলো, ছাত্রলীগ কর্মী মোঃ তারেক, সিয়াম,পারভেজ, গোপাল, মোঃ নজরুল ও মাইনুল।










