কাঠালিয়া প্রতিনিধিঃ ‘
বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন, এই ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে।
আজ ০৭ ফেব্রæয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সড়কে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্র হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ আবদুল হালিম, ইউপি সদস্য বাদল মাহমুদ প্রমূখ। উপজেলা সমাজসেবা অফিস এর আয়োজন করে।










