কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামী ছোট রুহুল আমিন হাওলাদারকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
জানাযায়,গত শুক্রবার থানার এসআই মো.জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে পুলিশ পোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের সহায়তায় মানিকছড়ি সদরের একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন হাওলাদার (৫০) উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। শনিবার থানার ওসি মো.মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিনের মেঝ ছেলে নির্মাণ শ্রমিক ফিরোজ হাওলাদারের (৫৫) সাথে আপন ছোট ভাই রুহুল আমিনের পারিবারিক ও জমিজমার ভাগ বন্টন নিয়ে ঝগড়া হয়। তর্কবির্তকের এক পর্যায় রুহুল আমিন ধারালো দাও দিয়ে কুপিয়ে হত্যা করে আপন মেজ ভাই ফিরোজ হাওলাদারকে। এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে রুহুল আমিনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী রানী বেগম জানান, গ্রামীণ ব্যাংকের এক ফিল্ড অফিসারকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করে বাড়ী ফিরে তার স্বামীকে হত্যা করে দেবর রুহুল আমিন । স্বামী হত্যাকারী গ্রেপ্তার হওয়ায় বিষণ খুশি। এবং হত্যাকারির ফাঁসির দাবী জানান তিনি। মামলার দেড় মাসের মাথায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
থানার ওসি মো.মুরাদ আলী জানান, আপন ভাইকে খুনের পর আসামী রুহুল আমিন গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্রবেশে পালিয়ে ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে কোর্টে চালান করা হচ্ছে।










