কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রাথমিক স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন সরকারিভাবে ২০০ গ্রাম করে দুধ খাওয়ানো হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করা হবে।
আজ ১১ জুন রবিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার মধ্যে কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অথিতি হিসেবে শিক্ষার্থীদের মাঝে দুধের প্যাকেট বিতরন করে।
এ সময় প্রাথমকি ও গনশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রির সহকারী এপিএস মোঃ আতিকুর রহমান রুবেল প্রধান বক্তা হিসেবে জানান, কাঠালিয়া উপজেলায় পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থহীনতা দুর করতে প্রতিদিন দুধ খাওয়ানো হবে। গত দুই মাস পূর্বে কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুধ পান করানোর মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
অন্যদের মধ্যে স্কুল মিল্ক কর্মসূচির উপ প্রকল্প পরিচালক ডাঃ দেবেন্দ্র নাথ সরকার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, মধ্যে কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রমেশ চন্দ্র তালুকদার উপস্থিত ছিলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস আকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিবাভক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










