কাঠালিয়া প্রতিনিধিঃ
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ স্লোগান নিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনোয়ারা বেগম প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাংবাদিক অধ্যাপক আব্দুল হালিম, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফ্যাশন ডিজাইন ট্রেড প্রশিক্ষক হালিমা খাতুনসহ বিভিন্নসামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নারীরা উপস্থিত ছিলেন। এ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এর আয়োজন করেন।










