কাঠালিয়া প্রতিনিধিঃ
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয় ও কাঠালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলার উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাওলানা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সেলিনা পাপরী, সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম, বেতাগী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহসীন খান, কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জলিলুর রহমান, সরকারি কাঠালিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. সালমা বেগম, মোসা. সাবিনা ইয়াসমীন প্রমূখ।
প্রতিযোগিতায় কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজ এবং সরকারি কাঠালিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়। পরে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয় ও কাঠালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।










