কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় তামাকজাত দ্রব্যের অপব্যবহার রোধকল্পে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন কার্যক্রমের তামাক বিরোধী এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ এপ্রিল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। এতে বিভিন্ন পেশার ৩০ জন লোক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, প্রশিক্ষক ডা. জোবায়েদা আফসানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মো. হারুন অর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি মো. মাসউদুল আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ধুমপান ও মাধক প্রতিরোধে একটি কার্যকর সুপারিশমালা প্রনয়ন করেন।










