কাঠালিয়া রতিনিধিঃ ঝালকাঠি কাঠালিয়ার চেচরীরামপুর থেকে ৮কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করেছে ।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের নির্দেশে গত ১৮ মার্চ শনিবার ১০টা ৫৫ মিনিটে গোয়েন্দো পুলিশের পরিদর্শক মোঃ মনিরুজ্জামানের সহযোগীতায় ডিবি পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদী হাসানের নেতৃতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনয়িনের সোহবার হোসেন হাওলাদারের পুত্র মাদক ব্যবস্য়াী মোঃ মিজানুর রহমানের (৩৮) সেমিপাকা টিনসেট ঘর থেকে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আটক মাদক ব্যবস্য়াী মিজানুরের ঘরে তল্লাশী চালিয়ে পিছনের বারান্দার পশ্চিম পাশে একটি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে কসটেপ প্যাচানো প্যাকেটে ০৮(আট) কেজি মাদক গাঁজা উদ্ধার করা হয়েছে। এ
মাদকের চালান আনানেয়া ও ব্যবসার সাথে জড়িতদের সম্পর্কে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদ করা হলে সে জড়িতদের সম্পর্কে নানা তথ্য প্রদান করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি মিজানুরকে সাথে নিয়ে রাত ৩টায় বীরকাঠি গ্রামের হাওলাদারের বাড়ীতে অভিযান চালায়। সেখানে তার শনাক্ত অনুযায়ী ডিবি পুলিশ হোসেন আলী হাওলাদারের পুত্র মাদক ব্যবসায়ী সুমন
হাওলাদারকে (২৯) আটক করতে সক্ষম হয়। আটকৃত ৮কেজি অবৈধ গাঁজার বাজার মূল্য অনুমানিক প্রায় তিন লাখ বিশ হাজার টাকা।
উদ্ধারকৃত বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবস্য়াী মোঃ মিজানুর রহমানের ও সুমন হাওলাদারকে কাঠালিয়া থানায় সোপর্দ করে ডিবি পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১০ তাং: ১৯/০৩/২৩(কাঠালিয়া) দায়ের করেছে।
এব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, ” উর্ধতন কর্মকর্তার নির্ধেশে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।” আমাদের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রয়েছে বলে আরো জানান।










