কাঠালিয়া প্রতনিধিঃ
পুস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ঝালকাঠির কাঠালিয়া জেল হত্যা দিবস পালিত হয়েছে ।
আজ ০৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, যুগ্ম আহবায়ক নজরুল পঞ্চায়েত, উপজেলা যুবলীগ নেতা মোঃ মনিবুর রহমান পরশ, মোঃ নজরুল ইসলাম গাজী, মোঃ রবিউর ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদন মাসুম, কাঠালিয়া সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক বেপারীসহ আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাশেষে জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনাসহ দেশবাসীর জন্য দোয়া-মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির। পরে উপস্থিতিদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।











