কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিন যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে কাঠালিয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
২মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজন করে।
সভায় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক নাহিদ সিকদার
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খান, উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।










