কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ফেব্রæয়ারী রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, কাবিং ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সার্বিক তত্বাবধায়নে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিং ফয়সাল।
এ সময় প্রধান শিক্ষক মোসাঃ দিলরুপা পারভীন, মোঃ শাহিন হোসেন, মোঃ জয়নাল হাওলাদার, আঃ ছালাম, মাইনুদ্দিন নিউটন, উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ মাসুদ হোসেন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান পলাশ, মোঃ মেহেদী হোসেন, তৈয়মুর রহমান অপু, মোঃ রিয়াজুল ইসলাম, তাওয়াব হোসেন, যুবলীগ নেতা রবিউল ইসলাম প্রমূখ।
প্রতিযোগতায় কাঠালিয়া সদর ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সদর ইউনিয়ন ক্লাস্টার এ অনুষ্ঠানের আয়োজন করেন।










