কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিযায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত।
এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
এর পরপরই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাবু বিমল চন্দ্র, জেলা পরিষদ সদস্য এস এম ফায়েজুল আলম ফিরোজ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ার্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোসাঃ তানজিলা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।










