কাঠালিয়া প্রতিনিধিঃ
দেশ থেকে জলাতঙ্ক র্নিমূলের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২২ উপলক্ষ্যে কাঠালিয়া উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী রোববার সকাল পর্যন্ত ৫দিন উপজেলার ৬টি ইউনিয়নে কুকুরকে টিকাদান কার্যক্রম চলবে এবং দেশ থেকে জলাতঙ্ক র্নিমূলের লক্ষ্যে কুকুকে টিকাদান কার্যক্রম বিষয়ক বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. উচ্ছাস আবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এমডিভি প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার শিশির চক্রবর্তী ও মো. সোহান ইমতিয়াজ প্রমূখ।










