কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলেন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ ০৪ জুন রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক স্মৃতি সংসদ ও পাঠাগারের মিলনায়তে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বানাই মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম খান। অভিযুক্ত ছাত্র তানভির হোসেন ঐ স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
প্রধান শিক্ষক তার লিখিত বক্তব্যে বলেন, তানভির হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিধি ও আইন শৃঙ্খলা না মেনে বিদ্যালয়ে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা, ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের সাথে অসদ এবং অশালীন আচরন করায় তাকে এবং তার অভিভাবকে বিভিন্ন সময় সতর্ক করলেও তার আচরনগত কোন পরিবর্তন না হওয়ায় ম্যানেজিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত মতে তানভীর হোসেনকে পাঠদান থেকে বিরত রাখা হয়। কিন্তু সে পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার (ছাত্র) বাবা মোঃ শহিদুল ইসলাম আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অসত্য ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক নুরুল ইসলাম আরও বলেন, আমি বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে মৌখিক ও লিখিত ভাবে জানিয়েছি। এরই মাঝে অভিযুক্ত ছাত্রের বাবা আদাতে মিথ্যা মামলা দায়ের করার পরেও সমাধানের অপেক্ষা না করে সবাইকে অবমাননা করে আজ সকালে বিদ্যালয়ে জাতীয় সংগীত ও ক্লাস চলাকালীন সময়ে প্রভাব খাটিয়ে স্থানীয় কিছু লোক এবং কিছু ছাত্র- ছাত্রীকে অর্থের প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে জোর পূর্বক স্কুল ক্যাসমেন্ট এরিয়ায় তাদের নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, এতে আমি এবং আমাদের বিদ্যালয়ের যথেষ্ট মানহানি ও সুনাম খুন্ন হয়েছে বলে আমি মনে করি। ইতোমধ্যে ক্লাসরত ছাত্র-ছাত্রী এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমি সাংবাদিক ভাইদের লিখনির মাধ্যমে সত্য উম্মোচন করে এর সুষ্ঠু সমাধান দাবী করছি এবং সেই সাথে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে ঐ স্কুলের একাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।










