কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া বন্দরে চুরির অপবাদ দিয়ে এক ব্যবসায়ীকে দুই ধফায় মারধরের ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী রাসেল গোলদারসহ তার দলবল মটার চুরির অপবাদ দিয়ে ব্যবসায়ী হাছিবুর রহমানকে মারধর করে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ হাছিবুর রহমান মিথ্যা চুরির অপবাদের লজ্জায় সংবাদ সম্মেলনে আত্মহত্যার হুমকি দেন।
আজ বুধবার ১৫ মার্চ দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবে হাছিব ও তার পরিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রভাবশালীদের বিচার দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাছিব ও তার পরিবার উল্লেখ করেন, গত ০৯ মার্চ প্রতিবেশি নাইম গাজীর কাছে আমাদের ব্যবহৃত অকেজ একটি মটার এক হাজার তিনশত টাকায় বিক্রি করি।
১০ মার্চ রাতে মোঃ রাসেল গোলদার, সুজন গোলদার, সোহেল গোলদার ও জসিম গোলদার ও মামুন হোসেন মটারটি তাদের দাবি করে হাছিবুর রহমানকে মারধর করে এবং তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মটারটি নিয়ে যায়। ঘন্টা খানেক পরে মটারটির নেইম প্লেট পরিবর্তন করে ক্রোতা নাইম গাজীকে ফেরৎ দেয়। তিনি আরও জানান স্থানীয় এক সাংবাদিকের কাছে আমি অভিযোগ করলে ১৪ মার্চ পুনরায় আমাকে আমার মারধর করে এবং আমার পরিবারকে শাষিয়ে আসেন হানিফ মোল্লা ও তার ছেলে সোহেল মোল্লাসহ তার দলবল।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ কবির গোলদার ও একাদিক প্রতিবেশি জানান, হাছিবুর রহমান চোর না, সে মটার চুরি করেনি এ কথা বলা স্বত্বেও প্রভাবশালী মহল চুরির অপবাদে তাকে মারধর করে ও তার পরিবারকে গালিগালাজ করে ও হুমকি ধামকি দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ হাছিবুর রহমান পিতাঃ মোঃ ইসমাইল হোসেন, মাতাঃ শিউলি বেগম, প্রতিবেশি শাহনাজ পারভীন শিমুল, মোঃ বজলুল খানসহ তার বন্ধুরা।










