কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জুন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ড ও উপজেলা প্রসাশন এর আয়োজন করেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, উদ্যেগতা, ট্যুরিজ্যম গাইড সহ বিভিন্নি শ্রেনি পেশার আশি জন নারী পুরুষ অংশনেন।
দিনব্যাপি এ কর্মশালায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ডের উপ-সচিব মোঃ সাইফুল হাসান। অন্যেদের মধ্যে অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আব্দুল হালিম, দৈনিক আজকের দর্পন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান প্রমূখ।










