কাঠালিয়া প্রতিনিধিঃ
“এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” এই প্রতিপাদ্যকে সামনে ঝালকাঠির কাঠালিয়ায় কৃষি সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ছৈলার চর বৃষ্টি বিলাস সভাকক্ষে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ ইউনিয়নের ২ হাজর ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, মুসুর, খেসারি, সূর্যমুখী বীজ ও রাসায়নিক সার তুলে দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মোঃ রিফাত সিকদার, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইশরাত জাহান মিলি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা সহকারী প্রোগ্রামের অতনু কিশোর দাস মুন, ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, কৃষক মোঃ নিজামুল হক প্রমূখ।
কাঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।










