কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রাম থেকে মোঃ হৃদয় খান (২২) নামক এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
আজ ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার আনইলবুনিয়া গ্রাম থেকে গাছের সাথে গলায় র্ফাস দেয়া অবস্থায় শহীদ রাজা ডিগ্রী কলেজ আমুয়ার দ্বাদশ শ্রেণির ছাত্র হৃদয় খানের লাশ উদ্ধার করে কাঠালিয়া থানা পুলিশ।
এলাকাবাসী ও স্বজনরা জানান, হৃদয় খান উপজেলার আনইলবুনিয়া গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস খানের পুত্র। বাড়ির সামনের কমলা গাছে তার মরদেহ ঝুলতে দেখে কাঠালিয়া থানা পুলিশকে খবর দেয়। কাঠালিয়া থানার এস আই মোঃ কাইয়ুম বাদুরের নেতৃত্বে এক দল পুলিশ মরদেহ উদ্ধার করে।
হৃদয়ের পিতা আব্দুল কুদ্দুস খান জানান, হৃদয় চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ী ফিরে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যায়। সকালে হৃদয়ের ঘুমানো কক্ষে বাহির থেকে ছিটকানী আটকানো দেখতে পাই এবং হৃদয় কক্ষের ভিতর নেই। পরে খোজা-খুজি করে বাড়ীর সামনের কমলা গাছে তার লাশ ঝুলতে দেখা যায়।
সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা. সাবিনা ইয়াসমীন বলেন, সকালে খবর পেয়ে হৃদয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় দড়ি দেওয়া ঝুলানো অবস্থায় মাটিতে বসা। তবে হৃদয় কিভাবে মারা গেল তা বলতে পারছি না। হৃদয় খুব ভালো ছেলে ছিল।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, আমরা লাশ উদ্ধার করেছি, এখন ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেছি। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারন জানাজায়নি










