কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার রাতে উপজেলা কচুয়া বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শৌলজালিা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির এ সম্মেলনের উদ্ধোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
মোঃ খবির উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বুলবুল, এটিএম মাইদুল ইসলাম লিটনসহ আরো অনেকে।
সম্মলেন শেষে উপস্থিতিদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মোঃ খবির খানকে সভাপতি ও মোঃ নুরুল হককে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।










