কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একযোগে ২০৪টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপনের মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় একটি র্যালী বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়। কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউটের বাদক দলের বাদ্যের তালে তালে র্যালীটি কাঠালিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয়ের সভাকক্ষে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের র্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুচ আলী খান, মোঃ হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা,কর্মচারীরা অংশ নেন।
উপজেলার ২০৪টি স্কুল, কলেজ ও মাদ্রসায় একযোগে র্যালী আলোচনা সভা ও গাছের চারা রোপন করা হয়েছে। এতে শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাকরা অংশ গ্রহণ করেন।










