কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
নদীর কথা জানি,নদীর কথা বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নদী বন্ধু সমাজের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
নদী দূষণ, দখল, অবৈধভাবে বালু উত্তোলন, বিষ দিয়ে মাছ নিধনসহ নানা কারণে নদী যেমন বিপন্ন তেমনি নদীকেন্দ্রিক জীবনধারার সঙ্গে জড়িত মানুষেরাও বিপন্ন হতে বসেছে। উপকুূলের খাল, নদী জলায়শয় আমাদের জীবনধারার সঙ্গে মিশে আছে। কৃষি ব্যবস্থাপনার পাশাপাশি উপকূলের অর্থনীতির মূল নিয়ামক নদী, নদী খাল ও জলাশয়। অথচ নদীর স্বাভাবিক গতিধারা না বুঝে আমরা নদীর ক্ষতি করছি। উপকুলের প্রাণ-প্রকৃতি ও নদীর জীবনধারা টিকিয়ে রাখতে আমাদের শপথ নিতে হবে।
আজ শনিবার (৪ ফের্রুয়ারী) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তরা এসব কথা বলেন।
নৈসর্গিক সৌন্দর্রে পসরা সাজিয়ে বসে আছে চরটি। এখানে পা রাখতেই কানে বাজবে শোঁ শোঁ শব্দ। মূলত বাতাসে ছৈলাপাতার নাচনে এমন শব্দ তৈরী হয়। মাঝেমধ্যে গর্জন করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে নদীর ঢেউ। সেই গর্জনের সঙ্গে পাখির কলকাকলি মিশে অন্যরকম এক আবহ সৃষ্টি করছে। সেই সৌন্দর্যের অপরুপ লীলাভুমিতে কবিতা, গল্পে ও গানে গানে কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সংগঠনের সভাপতি সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ^াসের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আলমগীর হোসেন খান, সাংবাদিক দেবদাস মজুমদার, সহসভাপতি ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক ও নারী নেত্রী ইসরাত জাহান রুমা,কবি খাইরুন নাহার রুবি, প্রিয়াংকা সিকদার, মো.মাসুম খান, দিলীপ মিস্ত্রী, সঞ্জয় কুমার রায়, অধ্যাপক জহির উদ্দিন বাবর, সুপ্রভাত মজুমদার, আবদুল্লাহ আল মামুন বাবু, সংগঠক হাসিবুর রহমান ও বদরুল হায়দার বেপারী প্রমূখ।
সভায় বক্তরা বলেন, প্রতিনিয়ত উপকূলের নদী, খাল, জলায় দখল ও ভরাট হয়ে যাচ্ছে। এতে উপকুলের কৃষি, মৎস্যসম্পদসহ জীববৈচিত্রের ওপর বিরূপ প্রভাব পড়ছে। উপকুলের জনজীবন বিপর্যয় থেকে বাঁচাতে নদী,খাল ও জলাশয় ভরাট না করার আহবান জানান।
পরে বিষখালী নদী পরিদর্শন ও পর্যটন কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।










