বরিশাল প্রতিনিধিঃ
১৯ ডিসেম্বর ৭১ সাল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গণহত্যা ও নির্যাতন কেন্দ্র ওয়াপদা কলোনির বাংকারের প্রথম প্রবেশ করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ। তার দেওয়া বর্ণনা বলেন ‘বাংকারে ঢুকে আমরা আঁতকে উঠি। সেখানে কয়েকজন নারীর মৃতদেহ পাই।
কয়েকজন অবশ্য তখনও জীবিত ছিল, তবে কারও শরীরে এক টুকরো কাপড়ও ছিল না। আমরা তাদের উদ্ধার করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিই। পুরো এলাকার সর্বত্র ধ্বংসযজ্ঞের চিহ্ন ছড়িয়ে ছিল। পাশেই ত্রিশ গোডাউন, কীর্তনখোলা তীরে মানুষের হাড়গোড় তখনও শিয়াল-কুকুরে টানছে’
ওয়াপদা কলোনিতে টানা ১৯ দিন পাকিস্তানি হানাদারদের নির্যাতন কেন্দ্রে (টর্চার সেল) বন্দি ছিলেন বরিশালের মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু। সেখানে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও ভয়াবহ নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি এখনও ডুকরে কেঁদে ওঠেন। তিনি বলেন, ওয়াপদা কলোনির একাধিক টর্চার সেলে বাঙালি নারী-পুরুষকে ধরে নিয়ে সীমাহীন নির্যাতনের পর সাগরদী খালের একটি সেতুতে নিয়ে গুলি করে হত্যা করা হতো। অগণিত গণহত্যার নিরব সাক্ষী এই কলোনি।
দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলতেই সামনে চলে আসে পরিকল্পিত এক গণহত্যার কথা। এ অঞ্চলে নারী ও শিশু, তরুণ-যুবকদের প্রতি যে বীভৎস নির্যাতন চালানো হয়েছিল তার বিবরণ ইতিহাসে খুব কমই আছে। রক্তাক্ত সেই কালো অধ্যায়ের অনেক কিছুই হারিয়ে গেলেও এখনো যা আছে তা সভ্যতা ও মানবতাবিরোধী মানুষরূপী পশুদের জঘন্য কর্মকাÐের এক দলিল।
’৭১-এর স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের এখনো সাক্ষী হয়ে আছে বরিশাল নগরীর ওয়াপদা কলোনিতে অবস্থিত বধ্যভ‚মি। পাকিস্তানি সেনাবাহিনী তাদের ঘাঁটি স্থাপন করেছিল নগরীর এই ওয়াপদা কলোনিতে। বাঙালিদের ওপর নির্যাতন, গুলি করে হত্যা করাসহ তাদের দাপ্তরিক কার্যক্রমের জন্য তারা এই বধ্যভ‚মিটি ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীরা এখান থেকে চলে গেলে বরিশাল স্বাধীনতা লাভ করে।
বরিশালের একাধিক বীর মুক্তিযোদ্ধার দেয়া তথ্যমতে, পাকিস্তানি হানাদার বাহিনী বরিশাল আসে ২৫ এপ্রিল (১৯৭১)। ওই দিন গানবোট ও হেলিকপ্টারযোগে পাকিস্তানি হানাদার বাহিনীর একাধিক দল স্টিমার ঘাট, বিসিক ও চরবাড়িয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায়। ক্যাম্পের পশ্চিম দিকে সাগরদী খালের তীরে বাঙ্কার তৈরি করে সশস্ত্র পাহারা দিত পাকিস্তানি সেনারা।
অগণিত গণহত্যার নিরব সাক্ষী ওয়াপদা কলোনিতে টানা ১৯ দিন পাকিস্তানি হানাদারদের নির্যাতন কেন্দ্রে (টর্চার সেল) বন্দি ছিলেন বরিশালের বীর মুক্তিযোদ্ধা এ এম জি কবীর ভুলু। সেখানে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও ভয়াবহ নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি এখনো ডুকরে কেঁদে ওঠেন। তিনি বলেন, গণহত্যার স্মারকগুলো সংরক্ষণ করায় আগামী প্রজন্ম পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার ইতিহাস জানতে পারবে।
বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বলেন, বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে ওয়াপদা কলোনির মতো এত বড় নির্যাতন ক্যাম্প ও বধ্যভ‚মি আর কোথাও ছিল না। এই ক্যাম্প থেকেই ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাত পাকিস্তানি বাহিনী। ওয়াপদা কলোনিতে নিয়ে কত মানুষকে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব নেই।
বরিশাল সিটি করপোরেশনের অর্থায়নে মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহযোগিতায় একটি প্রকল্পের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার স্মৃতিবহ এলাকা ওয়াপদা কলোনি। এর মধ্যে রয়েছে নির্যাতন ক্যাম্প, বাঙ্কার, বধ্যভ‚মি, সেতু ও লাশ ভাসিয়ে দেয়া সাগরদী খাল। শ্রদ্ধা জানানোর জন্য সেতুর উপর নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ’৭১। দেড় একর জায়গার উপর সংরক্ষিত পুরো প্রকল্পের সার্বিক নকশা প্রণয়ন করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
জানা গেছে, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বধ্যভ‚মি সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে, স্মৃতিস্তম্ভ, বসার স্থান, প্লাজা, স্বজনদের স্মৃতিকথার গ্যালারি এবং নির্যাতনের আবহ সৃষ্টিকারী সাউন্ড সিস্টেম। সংরক্ষণ করা হয়েছে দুটি টর্চার সেল ও একটি বাঙ্কার।
নকশা প্রণয়নকারী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের অধ্যাপক সাইদ আহমেদ বলেন, পাকিস্তানি বাহিনীর নির্মিত বাঙ্কার শুধু বরিশালেই আছে। একটি বাঙ্কারসহ দুটি টর্চার সেল ও সাগরদী খালে যে সেতুটির উপর নিয়ে গণহত্যা চালানো হতো সেটি সংরক্ষণ করা হয়েছে। স্মৃতি করিডোরে স্বজনদের বেদনার্ত বক্তব্য তুলে ধরা হয়েছে এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে দর্শনার্থীরা যাতে নির্যাতন-গণহত্যার ভয়াল আবহ উপলব্ধি করতে পারেন তার ব্যবস্থা রাখা হয়েছে।










