• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, জুন ২০, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ অর্থনীতি

কর না দিলে সরকারি-বেসরকারি ৩৮ সেবা মিলবেনা

জনতার খবর প্রকাশক জনতার খবর
মে ২৪, ২০২৩
in অর্থনীতি
A A
কর না দিলে সরকারি-বেসরকারি ৩৮ সেবা মিলবেনা
3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা নেওয়া আরও কঠিন হচ্ছে। আসছে ২০২৩-২০২৪ বাজেটে ন্যূনতম ১ হাজার থেকে ২ হাজার টাকা কর দিয়ে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। ন্যূনতম এ কর না দিলে মিলবে না সরকারি-বেসরকারি ৩৮টি সেবা। এতদিন ৩৮ ধরনের সেবা নিতে করদাতাদের রিটার্ন জমা দেওয়ার রসিদ দেখানো বাধ্যতামূলক ছিলো।

আগামী ১ জুন ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬২ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। সেখানে এই প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একাধিখ সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে টার্গেট দেওয়া হবে সোয়া ৪ লাখ কোটি টাকা আদায়ে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। কারণ, আয়কর অধ্যাদেশের সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, নতুন প্রস্তাব পাস হলে করমুক্ত আয়সীমার নিচে আয় থাকলেও নির্ধারিত সেবা গ্রহণের ক্ষেত্রে সব সেবাগ্রহীতাকেই ন্যূনতম কর দিতে হবে।

আরো দেখুন

জুলাইয়ের প্রথম সাত দিনে প্রবাসী আয় এলো ৬৭ কোটি ডলার

বাম্পার ফলনের পরও কেনো নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার?

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৩৮ ধরনের সরকারি-বেসরকারি সেবা যাঁরা গ্রহণ করেন, তাঁদের আয় করমুক্ত আয়সীমার বেশি বলে ধরে নিয়েই নতুন এই ব্যবস্থা চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী অর্থবছর থেকে করমুক্ত আয়সীমা বার্ষিক তিন লাখ টাকা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হতে পারে।

এবার দেখা যাক, কোন কোন সেবা নিতে রিটার্ন জমার প্রমাণ লাগবে। এসব সেবার মধ্যে অন্যতম হলো ২০ লাখ টাকার বেশি ঋণ আবেদন; ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে; ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে; কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারধারী হতে হলে; ব্যবসায়ী সমিতির সদস্য হতে গেলে; কারও সন্তান বা পোষ্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করলে; অস্ত্রের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে; উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে গেলে। কোনো করদাতা ন্যূনতম কর না দিলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এসব সেবা দিতে পারবে না বলে জানা গেছে। আগামী অর্থবছরে সেবার এ তালিকা আরেকটু বড় করা হতে পারে বলে এনবিআর সূত্রে জানা যায়।

বাজেটে ফ্রিজ, রেফ্রিজারেটরের দেশীয় উৎপাদকদের জন্য সুখবর আসছে। এসব উৎপাদকের জন্য উৎপাদন পর্যায়ে রেয়াতি হারে ভ্যাট-সুবিধা আরও এক বছর অব্যাহত রাখতে পারে সরকার। ফলে ফ্রিজ-রেফ্রিজারেটরের দেশীয় উৎপাদকেরা আগের মতোই প্রতিযোগিতাসক্ষম থাকবে।

বর্তমানে ফ্রিজ-রেফ্রিজারেটরের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এই মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। মূলত দেশীয় শিল্পকে সুরক্ষা দিতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বাজেটে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে উৎপাদিত মুঠোফোনের ওপর ভ্যাট বাড়তে পারে। ফলে মুঠোফোনের দামও বেড়ে যেতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, আগামী বাজেটে দেশীয় কোম্পানির মুঠোফোন উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব করা হতে পারে। এ ক্ষেত্রে তিন স্তরে ভ্যাট বসতে পারে। যেমন যেসব প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিজেরাই বানাবে এবং মুঠোফোন উৎপাদন করবে, সেসব কোম্পানির ওপর ৩ শতাংশ হারে ভ্যাট বসতে পারে।

যেসব প্রতিষ্ঠান মুঠোফোন সংযোজন করে, তাদের ক্ষেত্রে দুইভাবে ভ্যাট আরোপ হতে পারে। যেমন কমপক্ষে দুটি যন্ত্রাংশ নিজেরা বানিয়ে মুঠোফোন বানালে এখন ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। তা বাড়িয়ে ৫ শতাংশ করা হতে পারে। অন্যদিকে যারা সব যন্ত্রাংশ আমদানি করে শুধু দেশে সংযোজন করে, সেসব প্রতিষ্ঠানের ওপর সাড়ে ৭ থেকে ১০ শতাংশ ভ্যাট বসতে পারে। এখন ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ আছে।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দেশের মুঠোফোন উৎপাদক প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদার বেশির ভাগ জোগান দেয়। এখন ধীরে ধীরে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। তাই ভ্যাটের পরিমাণ কিছুটা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। ফলে গ্রাহক পর্যায়ে মুঠোফোনের দাম কিছুটা বেড়ে যায়। আগামী অর্থবছর থেকে দাম আরও বাড়তে পারে।

দেশে এখন ১৪টি প্রতিষ্ঠান মুঠোফোন উৎপাদন করছে। দেশে বছরে স্মার্টফোনের চাহিদা এক কোটির মতো। এখন পর্যন্ত এ চাহিদার বড় অংশেরই জোগান দেয় দেশে মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

Tags: কর না দিলে সরকারি-বেসরকারি ৩৮ সেবা মিলবেনা
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

জুলাইয়ের প্রথম সাত দিনে প্রবাসী আয় এলো ৬৭ কোটি ডলার

জুলাইয়ের প্রথম সাত দিনে প্রবাসী আয় এলো ৬৭ কোটি ডলার

জুলাই ৮, ২০২৫
বাম্পার ফলনের পরও কেনো নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার?

বাম্পার ফলনের পরও কেনো নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার?

জুলাই ৪, ২০২৫
আজ থেকে চালু হচ্ছে গুগল পে, যেসব সুবিধা মিলবে গ্রাহকের

আজ থেকে চালু হচ্ছে গুগল পে, যেসব সুবিধা মিলবে গ্রাহকের

জুন ২৪, ২০২৫
বিকাশে ৫০ হাজার টাকা ঋণ পাবেন যেভাবে

বিকাশে ৫০ হাজার টাকা ঋণ পাবেন যেভাবে

জুন ১৮, ২০২৫
১ হাজার ৫১৯টি মাদরাসা হচ্ছে এমপিওভুক্ত

১ হাজার ৫১৯টি মাদরাসা হচ্ছে এমপিওভুক্ত

জুন ৩, ২০২৫
ট্রাম্পকে ৪শ’ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বিমান উপহার দিচ্ছে কাতার

ট্রাম্পকে ৪শ’ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বিমান উপহার দিচ্ছে কাতার

মে ১২, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে ২৫ জনের ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল, অস্ত্র ও গুলি বাজেয়াপ্তের নির্দেশ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র রাফির অকাল মৃত্যু: ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

রাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১০০ স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম তালুকদার

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে ২৫ জনের ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল, অস্ত্র ও গুলি বাজেয়াপ্তের নির্দেশ

ঝালকাঠিতে ২৫ জনের ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল, অস্ত্র ও গুলি বাজেয়াপ্তের নির্দেশ

জুন ১৮, ২০২৬
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র রাফির অকাল মৃত্যু: ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র রাফির অকাল মৃত্যু: ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

জুন ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত