জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এর ব্যপক উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে আওয়ামীলীগ নেতা তরুন সিকদারের সংবাদ সম্মেলন।
আজ ১৩ আগস্ট শনিবার বিকালে তরুন সিকদারের কার্যালয়ে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আওয়ামীলীগ নেতা তরুন সিকদার জানান, সাংসদ বজলুল হক হারুন কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় ২০১৯-২০২২ সময় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজ, কালভার্ট, ভাউন্ডারী ওয়াল, কম্পিউটার ল্যাব ও স্কুল, কলেজ ও মাদ্রাসায় শহীদ মিনার নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রয়েছে।
এমপি সাহেবের এ দৃশ্যমান উন্নয়ন দক্ষিনাঞ্চলে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। তার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে একটি মহল বিরোধীতা করছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৩ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত ৮ দিন কাঠালিয়া রাজাপুরের বিভিন্ন উন্নয়ন মূলক পরিদর্শন করবেন। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, নির্বাহী সদস্য সাংবাদিক আঃ হালিম, খাইরুল আমিন ছগির, সরোয়ার সিকদার, এইচ নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম।










