বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে আগুনে পুড়িয়ে ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের মায়ার হাট বাজারে নবজাগরণ আদর্শ সংঘের উদ্যোগে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন সরিষামুড়ি ইউনিনের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ, নিহত শামীমের বড় বোন নাসিমা আক্তার, ছোট বোন লাকী আক্তার, চাচাতো ভাই মাসুম খান।
নিহত শামীমের বড় বোন নাসিমা আক্তার তার বক্তব্যে বলেন, আমার ভাইকে নির্মমভাবে রাতের আধারে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সরকার ও প্রশাসনের কাছে আমার আবেদন আমার ভাইয়ের হত্যাকরীদের দ্রæত বিচারের আওতায় আনা হোক। নিহত শামীমের মা মনোয়ারা বেগম বলেন, ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের কাছে আবেদন তারা যেন দোষীদের গ্রেফতার করে এবং আদালত তাদের ফাসি কার্যকর করে।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (০৯ আগস্ট) রাতে হঠাৎ ইউপি সদস্য ফারুক আহমেদের টিনের ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ইউপি সদস্য শামীম তাঁর স্ত্রীক ও সন্তানদের বাঁচাতে গিয়ে দগ্ধ হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়াহলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ আগস্ট) তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় (১৩ আগস্ট) শনিবার নিহত শামীমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বেতাগী থানায় হত্যা মামলা দায়ের করেন।










