• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Sunday, July 26, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ ধর্ম

আল্লাহর পথে দাওয়াতের প্রভাব মানব সমাজে

জনতার খবর প্রকাশক জনতার খবর
November 19, 2021
in ধর্ম, বাংলাদেশ
A A
আল্লাহর পথে দাওয়াতের প্রভাব মানব সমাজে

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেস্কঃ  দাওয়াত অর্থ আহ্বান করা। মানব সৃষ্টির পর বিভিন্ন সময় নবী-রাসুলরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। সর্বশেষ মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত দিয়েছেন। তাই মানুষকে আল্লাহর নির্দেশনা পালনের আহ্বান জানানো মুসলিম উম্মাহর অন্যতম বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা সর্বোত্তম জাতি যাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ দেবে, অসৎকাজ থেকে বারণ করবে এবং মহান আল্লাহর প্রতি ঈমান আনবে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১১০)

আল্লাহর দিকে আহ্বান করা সবার কর্তব্য : আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা সব মুসলিমের দায়িত্ব। একক ও সামগ্রিকভাবে সাধ্যমতো তা পালন করা ওয়াজিব। কারণ মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে এমন এক একদল হোক, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎকাজের আদেশ দেবে, অসৎকাজ থেকে নিষেধ করবে, তারাই সফলকাম।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১০৪)

উল্লিখিত আয়াতে ‘তোমাদের মধ্যে’ বলতে তাফসিরবিদ ইমাম তাবারি (রহ.) ও ইমাম কুরতুবি (রহ.)-এর মতে একটি নির্দিষ্ট অংশকে বোঝানো উদ্দেশ্য। অনেকের মতে আয়াত দ্বারা সামগ্রিকভাবে সবাইকে উদ্দেশ্য। উভয় কথার সমন্বয় করে ওলামায়ে কেরাম বলেন, মুসলিম উম্মাহর একটি অংশ দাওয়াত, সৎকাজের আদেশ ও অসংকাজে বারণের দায়িত্ব পালন করা ফরজে কিফায়া। আর ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো ইসলামের দাওয়াত, সৎকাজের আদেশ ও অসংকাজে নিষেধের দায়িত্ব পালন করা ফরজে আইন। (মাজমুউল ফতোয়া : ১/১০৩)

আল্লাহ তাআলা বলেন, ‘মুমিনদের সবার একসঙ্গে অভিযানে বের হওয়া উচিত না, তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দ্বিন সম্পর্কে গভীর জ্ঞানার্জন করতে পারে, নিজ জাতির কাছে ফিরে যেন সতর্ক করতে পারে।’ (সুরা তাওবাহ, আয়াত : ১২২)

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আল্লাহ তাআলা বলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন, আপনি তা না করলে তো আপনি তাঁর মহান বার্তা প্রচার করলেন না, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন।’ (সুরা মায়িদা, আয়াত : ৬৭)। এসব আয়াত দ্বারা সব যুগে সব স্থানে দাওয়াতের অপরিহার্যতা প্রমাণিত হয়।

রাসুলদের দায়িত্ব : আল্লাহর দিকে ডাকা যুগে যুগে নবী-রাসুল ও তাদের অনুসারীরা পালন করেছেন। তাই স্বতন্ত্রভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকা নবীদের দায়িত্ব পালনের সমতুল্য। আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী, আপনি বলুন, এটাই আমার পথ আমি মানুষকে সজ্ঞানে আল্লাহর পথে আহ্বান করি, আমি ও আমার অনুসরণকারীরাও।’ (সুরা ইউসুফ, আয়াত : ১০৮)

সর্বোত্তম কথা : দাওয়াতের অন্যতম শ্রেষ্ঠত্ব হলো, তা আল্লাহর কাছে সর্বোত্তম কথা বলে বিবেচিত। মহান আল্লাহ বলেন, ‘আপনি আপনার রবের দিকে আহ্বান করুন, প্রজ্ঞা, উত্তম আদর্শ অনুসরণের মাধ্যমে এবং তাদের সঙ্গে সর্বোত্তম উপায়ে বিতর্ক করুন, আপনার প্রতিপালক যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে, কারা সৎপথ ছেড়ে বিপথগামী হয়েছে (সুরা নাহল, আয়াত : ১২৫)

দাওয়াতে সাড়া দিয়ে কেউ আল্লাহর নির্দেশনা অনুসরণ করলে সেই আমলের সমমান সওয়াব আছে। নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি কল্যাণের পথ দেখায়, সে ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যে তা করে।’ (বুখারি, হাদিস : ১৮৯০)

সমাজে দাওয়াতের প্রভাব অবশ্যই হবে। যুগে যুগে আগত নবী-রাসুলরা মানুষকে দাওয়াত দিয়েই সমাজে বড় ভূমিকা রেখেছেন। তাই দায়ির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গুণ ও বৈশিষ্ট্য থাকা জরুরি। ড. আবদুল করিম জাইদান (রহ.) দাওয়াতের ক্ষেত্রে চারটি বিষয় উল্লেখ করেছেন। ১. দায়ি : যিনি দাওয়াত দেবেন। ২. মাদউ : যাকে দাওয়াত দেবে। ৩. মাউদু : যে বিষয়ে দাওয়াত দেবে। ৪. ওসায়েল ও আসালিব : যে মাধ্যমে ও পদ্ধতি অনুসরণ করে দাওয়াত দেবে।

মানুষের কাছে ইসলামের শাশ্বত জীবনব্যবস্থার সৌন্দর্য তুলে ধরে দাওয়াত দেওয়া জরুরি। আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবনব্যবস্থা ইসলাম।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৯)

আরো ইরশাদ হয়েছে, ‘হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। এবং আল্লাহর অনুমতিতে তাঁর দিকে আহ্বানকারী ও উজ্জ্বল  প্রদীপ হিসেবে।’ (সুরা আহজাব, আয়াত : ৪৫-৪৬)

সুন্দর আচরণ ও অনুগ্রহ : মহান আল্লাহ তাঁর প্রিয়নবী মুহাম্মদ (সা.)-কে সম্বোধন করে বলেন, ‘মহান আল্লাহর অনুগ্রহে আপনি তাদের জন্য বিনম্র হয়েছেন, আপনি যদি রূঢ় ও কঠোর মনের অধিকারী হতেন তাহলে তারা আপনার পাশ থেকে সরে পড়ত। সুতরাং আপনি তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সব কাজে তাদের সঙ্গে পরামর্শ করুন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯)

সব কাজে পরামর্শ : মহান আল্লাহ মহানবী (সা.)-কে সঙ্গীদের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘আর যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে কাজ সম্পাদন করে এবং তাদের আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে।’ (সুরা শুরা, আয়াত : ৩৮)

আল্লাহর ওপর আস্থা ও দৃঢ় মনোবল : মহান আল্লাহর ওপর আস্থা রেখে যেকোনো কাজ সম্পাদনে সুদৃঢ় ইচ্ছা লালন করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আপনি যখন দৃঢ় ইচ্ছা করবেন, তখন আপনি আল্লাহর ওপর আস্থা রাখুন।’ ( সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯)

অন্য আয়াতে তিনি বলেন, ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট।’ (সুরা তালাক, আয়াত : ৩)

মহান আল্লাহ মানুষকে নিজের বুদ্ধি-বিবেক ব্যবহারের নির্দেশ দিয়েছেন। দাওয়াতের উপায়-উপকরণ নির্ধারণে তার ব্যবহার জরুরি। আল্লাহ তাআলা বলেন, ‘আমি এ কিতাব আপনার ওপর অবতরণ করেছি, যেন মানুষ তাঁর নিদর্শন অনুধাবন করে এবং বিজ্ঞ ব্যক্তিরা যেন উপদেশ গ্রহণ করে।’ (সুরা সাদ, আয়াত : ২৯)

সূত্রঃ কালের কণ্ঠ।

Tags: আল্লাহর পথে দাওয়াতের প্রভাব মানব সমাজে
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

September 12, 2025
শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

September 5, 2025
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

August 7, 2025
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

August 4, 2025
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

August 3, 2025
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

August 2, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার 

সর্বশেষ সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

July 23, 2026
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

July 19, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত