ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ ৮ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাবের উপর হামলার বার্ষিকী ধিক্কার দিবস পালন করছে । এদিন ঝালকাঠি হানাদার মুক্ত দিবস ছিল ।
তৎকালীন বিএপির মন্ত্রী ব্যারিস্টার শাহাজাহান ওমর (বীর উত্তম) এর মদতে ঝালকাঠির জেলা যুবদল সভাপতি মীর জিয়াউদ্দিন মিজানের সমর্থনপুষ্ট যুবদল ও ছাত্রদল প্রেসক্লাব চারিদিকে ব্যারিকেট দিয়ে রাখে । যুবদল ও ছাত্রদলের কতিপয় সদস্য দ্বারা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে প্রেসক্লাব মৌন মিছিলের কর্মসূচি নিয়েছিলো । এই কর্মসূচিতে অংশগ্রহনের জন্য বরিশাল থেকে একদল সাংবাদিক ঝালকাঠি প্রেসকøাবে আসার সাথে সাথে সাংবাদিক বহনকারী মাইক্রোবাসটি ভাংচুর করা হয় ও ঝালকাঠি ও বরিশালের সাংবাদিকের উপর হামলা চালানো হয় ।
এতে কয়েকজন সাংবাদিক আহত হয় । এ ব্যাপারে ঝালকাঠি থানায় প্রেসক্লাবের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয় । কিন্তু যুবদলের পক্ষ থেকে ঝালকাঠির ১০ সাংবাদিকের বিরুদ্ধে উল্টো মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানি করা হয় । পুলিশ সাংবাদিকদের গ্রেফতারের জন্য তাদের বাসায় তল্লাশি চালায় এবং এক পর্যায় সাংবাদিকরা বাধ্য হয়ে ঢাকার হাইকোট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় আসে । ঝালকাঠি প্রেসক্লাব এইদিন টিকে প্রতিবছর ধিক্কার দিবস হিসেবে পালন করে আসছে ।
একইদিন ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকন্ঠ পত্রিকার অফিসে হামলা চলে এবং সম্পাদক পরিবার পরিজন নিয়ে আতœগোপনে থেকে হামলা থেকে রক্ষা পায় ।










