আগৈলঝাড়া প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জেলার আগৈলঝাড়া উপজেলার নয়টি বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড়, সোমাইরপাড়, চাঁদত্রিশিরা, আস্কর, কুড়ালিয়া, পটিবাড়ি, খাজুরিয়া ও চান্দসহ নয়টি বিলে উপজেলা মৎস্য অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ ৫০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত চায়না দুয়ারী জাল ওইদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিতি ছিলেন।










