বিএনপির স্থায়ি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ এতো বছর লুটপাট করে এখন মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করছে। দিনের ভোট আর রাতে করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নতুনভাবে গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদ জানান মির্জা আব্বাস।
১৭ মে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত রাজধানীর বাসাবো এলাকায় পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল তিনটায় রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালির সামনে থেকে শুরু হয়ে মেরুল বাড্ডা, রামপুরা হয়ে আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এ পদযাত্রায় অংশ নেন।












