বরিশাল প্রতিনিধিঃ স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহের মধ্যে নগরীর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইম হাসনাইন খান অর্ককে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, পানির সাথে ওষুধ মিশিয়ে খাইয়ে স্ত্রী মুনিয়া শারমিন প্রিয়ার গর্ভের সন্তান নষ্ট করা, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে ঢাকার হাতিরঝিল থানায় মামলা দায়েরের পর পুলিশ অর্ককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।










